রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • আমীর খসরু: মানুষ বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায়

    আমীর খসরু: মানুষ বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। যদি আমরা সেই আদর্শ বজায় রাখতে না পারি, তাহলে দেশের উন্নয়নও সম্ভব হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার বা ক্রীড়া কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।

    ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ‘জিয়া সুইমিং কার্নিভাল’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    আমীর খসরু মাহমুদ চৌধুরী রাজনীতিতে ধ্যানধারণা পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে, ওই গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না কিন্তু আগামী দিন।

    তিনি আরও বলেন, তারেক রহমান আগামী দিনের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছেন, যা সবার অনুধাবন করা প্রয়োজন।

    বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আঞ্চলিক এসব স্পোর্টস সেন্টারগুলোর মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সাঁতারসহ বিভিন্ন ধরনের খেলাধুলায় যার যেখানে যোগ্যতা আছে, সেখানে সুযোগ সৃষ্টি করা হবে।

    তিনি দেশের প্রতিটি মানুষ যেন খেলাধুলায় অংশ নিতে পারে, সেজন্য খেলাধুলাকে গণতান্ত্রিক করার ওপর জোর দেন। রাজনীতি, অর্থনীতি ও খেলাধুলা—সবকিছুকেই গণতান্ত্রিক হতে হবে।

    বিএনপির এই নেতা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা হলো সৎ শক্তির একটি অংশ। এই শক্তির মাধ্যমেই একটি দেশ বিশ্বে পরিচিতি লাভ করতে পারে। স্পোর্টস হচ্ছে সফট পাওয়ারের এমন একটা অংশ, যার মাধ্যমে আপনার দেশকে আপনি তুলে ধরতে পারেন।

    সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সংলগ্ন লেকে পাঁচটি ক্যাটাগরিতে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামানসহ অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন