শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোহাম্মদ ইমন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মধ্য হারুয়ালছড়ি গ্রামের বিমান চত্বর সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

    নিহত ইমন ওই এলাকার ভ্যেরন্না পাড়ার ফকির আহমেদের ছেলে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ইমন ঘর থেকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বের হয়। দীর্ঘক্ষণ না ফেরায় প্রতিবেশী বাড়ি ও স্থানীয় বাজারে তার খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।

    শনিবার সকালে ইমনের বাড়ি থেকে প্রায় ৫শ’ মিটার দূরে বিমান চত্বরের পাশে একটি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

    ভুজপূর থানার তদন্ত অফিসার নুরুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন