শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নাঈমের ৫২ রানে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ সময় থাকতে ভুল সংশোধন না করলে বিপদে পড়বে সরকার: অলি আহমদ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন শুরু রোববার, বাড়িভাড়া না বাড়ানোর আশ্বাস বাংলাদেশের শিল্পী ও সৃজনশীল অর্থনীতির বিকাশে যুক্তরাজ্যের সহযোগিতা চান শামা ওবায়েদ আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, জানবেন যেভাবে প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ
  • ছাত্রদলের সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন

    ছাত্রদলের সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বড় ধরনের সাংগঠনিক রদবদল এনেছে। একদিনেই সংগঠনটি মোট ৭০টি নতুন কমিটি প্রকাশ করেছে। পাশাপাশি কার্যক্রমে অচলাবস্থা ও সাংগঠনিক দুর্বলতার কারণে ৩টি পুরনো কমিটি বিলুপ্ত করা হয়েছে।

    সংগঠনটির কেন্দ্রীয় দফতর সূত্রে জানা যায়, সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও কার্যকর করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঘোষিত কমিটিগুলোতে বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে নতুন মুখদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ছাত্রদলের নেতারা জানিয়েছেন, সাংগঠনিক পুনর্গঠন বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে এবং তরুণদের সম্পৃক্ততা বাড়াবে। অন্যদিকে বিলুপ্ত কমিটিগুলোকে পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদলের এই উদ্যোগ তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তোলার কৌশলেরই অংশ। আসন্ন জাতীয় নির্বাচনের আগে সংগঠনটিকে আরও সক্রিয় রাখতেই এই রদবদল করা হয়েছে।

    554930835_1129237039391062_689827381160148752_n

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এসব কমিটি প্রকাশ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন