শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • কক্সবাজার সীমান্তে ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক 

    কক্সবাজার সীমান্তে ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার সীমান্তে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। 

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উখিয়ার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. আলম (৩০) এফডিএমএন ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১-এর বাসিন্দা।

    বিজিবি জানায়, রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মায়ানমারের দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ব্যাগ ফেলে পালানোর সময় একজনকে আটক করা সম্ভব হয়।

    কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, আটক আসামিকে ইয়াবাসহ প্রচলিত আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

    তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের আস্থা ও স্বস্তি ফিরেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন