রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ে সাংবাদিক রুহুল আমীন গাজী স্মরণে দোয়া ও আলোচনা সভা

    পঞ্চগড়ে সাংবাদিক রুহুল আমীন গাজী স্মরণে দোয়া ও আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের প্রয়াত সভাপতি মরহুম সাংবাদিক রুহুল আমীন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় মিডিয়া হাউজে এই অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় সাংবাদিক ইউনিয়ন- পিইউজে।

    বাংলাভিশনের সাংবাদিক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং বাসস-এর আবু নাঈমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক।

    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ বেতার ও দেশ রূপান্তরের শহীদুল ইসলাম শহীদ, এখন টিভি ও কালেরকণ্ঠের লুৎফর রহমান, দৈনিক জনবানীর কামরুল ইসলাম কামু। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    বক্তারা সাংবাদিক রুহুল আমীন গাজীর স্মৃতিচারণ করে বলেন, রুহুল আমীন গাজী ছিলেন একজন প্রতীথযশা সাংবাদিক। তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেও নেতৃত্ব দিয়ে জেল জুলুমেরও শিকার হয়েছেন। তিনি আমৃত্যু অন্যায়ের সঙ্গে আপোস করেননি। তার আদর্শ পেশাদার সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

    প্রয়াত রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নয়াদিগন্তের সাংবাদিক মাওলানা শেখ ফরিদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন