শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • চান্দিনায় যুবদল নেতা বিরুদ্ধে সরকারি খাল দখলের অভিযোগ 

    চান্দিনায় যুবদল নেতা বিরুদ্ধে সরকারি খাল দখলের অভিযোগ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার চান্দিনা সরকারি খাল ভরাট করে স মিলের ব্যবসা করার অভিযোগ উঠেছে   যুবদল নেতা লোকমান হোসেন শাহাজান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। খালটি ভরাটের ফলে উপজেলার মহিচাইল বাজার, মহিচাইল উচ্চ বিদ্যালয়, মহিচাইল বালিকা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বাড়ির পানি নিষ্কাশনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। সম্প্রতি খাল ভরাট উচ্ছেদের মাধ্যমে খালটি পুনঃখনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মহিচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন।

    অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাজারসংলগ্ন পুকুরটিতে মহিচাইল উচ্চ বিদ্যালয়, মহিচাইল বাজার, মহিচাইল বালিকা উচ্চ বিদ্যালয় ও আশপাশের বাড়ির বৃষ্টির পানি বাজারসংলগ্ন পুকুরটিতে জমে।

    ওই পুকুরের সঙ্গে সংযুক্ত ছিল একটি খাল, যা সিএস ম্যাপ থেকে শুরু করে বিএস ম্যাপেও রয়েছে। পুকুরের অতিরিক্ত পানি ওই খাল দিয়ে নিষ্কাশন হতো। কিন্তু লোকমান হোসেন শাহজাহান ও তাঁর ভাই আবুল কালাম আজাদ কয়েক বছর যাবৎ সরকারি ওই খালটি অবৈধভাবে ভরাট করে সেখানে সমিল ব্যবসাসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলে। এদিকে বর্ষা মৌসুমেই বিদ্যালয় দুটির পানি, বাজারের পানিসহ আশপাশের পানি পুকুরটিতে জমে ধসে পড়ছে পাকা সড়ক।

    জলাবদ্ধতার ফলে মাধাইয়া-নবাবপুর সড়কের মহিচাইল বাজারসংলগ্ন ওই পুকুরটির পার রক্ষায় সরকারি অর্থায়নে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করতে হচ্ছে রিটার্নিং ওয়াল। অভিযোগ অস্বীকার করে লোকমান হোসেন শাহজাহান জানান, নকশায় কোনো খাল নেই, তবে পুকুরের সঙ্গে খালের একটি সংযোগ ছিল। পুকুরে মাছ চাষ করার জন্য সংযোগটি বন্ধ করেছি।

    এ ব্যাপারে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, অভিযোগের ঘটনাটি সত্য। আমরা শিগগিরই খালটি পুনরুদ্ধার করব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন