শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • মনোমালিন্য সৃষ্টি হলেই রাস্তা বন্ধ করার অভিযোগ

    মনোমালিন্য সৃষ্টি হলেই রাস্তা বন্ধ করার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামে কারো সাথে মনোমালিন্য সৃষ্টি হলেই এক পরিবার রাস্তা বন্ধ করায়, শতাধিক পরিবারের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাতে দৈনন্দিনের কাজকর্ম ব্যাঘাত সৃষ্টি সহ ছাত্রছাত্রীরা স্কুল মাদরাসায় যেতে পারছে না বলে জানান স্থানীয়রা।

    ২৪ অক্টোবর বুধবার সকাল থেকে এই রাস্তা বন্ধ করে দেন শ্রীপুর গ্রামের কাস্মীরী হাটির মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ শাহজাহান মিয়া।

    ভূক্তভূগী সুধন মিয়া জানান, আমাদের শ্রীপুর গ্রামের কাস্মীরী হাটির ৮০- ১০০ পরিবারের ৩-৪ হাজার মানুষের বসবাস করে। তাদের বাড়ি থেকে রাস্তায় যাতায়াত, বিলে ও গোরস্তানের যাওয়ার এই রাস্তাটি ৮০-১০০ পরিবারের কারো সাথে কোন মনমালিন্য সৃষ্টি হলেই শাহজাহান মিয়া তাহার ভাই ভাতিজা নিয়ে বাড়ির সামনে রাস্তা বন্ধ করে দেয়। তাহার বাড়ির পাশ দিয়ে মেইন রোডে রাস্তা যাওয়ার কারনে সেই এত গুলো পরিবারের হাজার হাজার মানুষের শোষণ করে খেতে চাই। বিভিন্ন অজুহাতে এই পরিবার গুলোর কাছ থেকে টাকা দাবী করে। আমরা রাস্তা খুলে দেওয়ার পাশাপাশি এমন অন্যায়, শোষণের যথাযথ বিচার দাবি করছি। 

    মোঃ শাহজাহান মিয়া জানান, আমাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আমার জায়গার উপর দিয়ে বুক ফুলিয়ে চলবে তা হতে পারে না। তাই আমার জায়গা দিয়ে কারো রাস্তা দিবো না বিদায় রাস্তাটি বন্ধ করে দিয়েছি।

    সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ জালাল মিয়া জানান, এই রাস্তাটি দিয়ে শতাধিক পরিবার নিয়মিত চলাচল করে স্বাধীনতা আগ থেকে। তাই রাস্তাটি সরকারি বরাদ্দে ইট সোলিং করা হয়েছে। 

    শাহজাহান মিয়া যখন ইচ্ছা রাস্তা বন্ধ করে দিবে সেটা কখনো নিয়মের মধ্যে হতে পারে না বলে জানান তিনি।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন