সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত
  • বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কিছু ইসলামী দল: মীর নেওয়াজ আলী

    বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কিছু ইসলামী দল: মীর নেওয়াজ আলী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, কিছু ইসলামী দল বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

     

    রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    মীর নেওয়াজ আলী বলেন, “নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা, সে প্রশ্ন জনগণের মনে তৈরি হয়েছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে অংশ নিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে।”

     

    তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতিও কোনো সম্মান দেখাচ্ছে না কর্মসূচি-দাতা দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই।

    বিএনপির এই নেতা আরও বলেন, “পিআরের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না।

     

     জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। গত ১৬ বছরে দেশের কোনো রাজনৈতিক দল এই পদ্ধতির দাবি জানায়নি। হঠাৎ করে এই দাবি ওঠা উদ্দেশ্যপ্রণোদিত।”

    তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থান্বেষী মহলের সুদূরপ্রসারী চক্রান্ত, যা ফ্যাসিবাদী রাজনীতিকে আবারও ফিরে আসার সুযোগ করে দেবে।

     

    নেওয়াজ আলী জোর দিয়ে বলেন, আনুপাতিক ভোটপদ্ধতি বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি জনগণের চাওয়া-পাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

     

    পথসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ-সভাপতি ও কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আনোয়ার পারভেজ বাদল, আবদুল আজিজ (২৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার), গোলাম সারোয়ার শামীম (২৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি), মাইনুদ্দিন মাইজু (লালবাগ থানা ২৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক), মোরশেদুর রহমান জনি (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক), আরমান হোসেন বাদল (সভাপতি আজিমপুর বটতলা ইউনিট), ইকবাল হোসেন স্বপন (সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লালবাগ থানা যুবদল), ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোঃ সাইফুল আলম সুমনসহ আরও অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন