শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • লক্ষ্মীপুরে স্কুলে যুবকের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২০

    লক্ষ্মীপুরে স্কুলে যুবকের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে নেশাগ্রস্ত এক যুবকের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

    বুধবার সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে সুমন হোসেনের বিরুদ্ধে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাঠদান চলাকালে সুমন বিদ্যালয়ের ওয়াশরুমে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা তাকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে প্রথমে গালাগালি করে এবং পরে লাইব্রেরি কক্ষে ঢুকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে শিক্ষক সেতারা পারভিনসহ শিক্ষার্থী রেদোয়ান হাছান রুপম, মো. ইয়াছিন, অনুশ্রী রানী দাস, আনাফ শারিয়ারসহ প্রায় ২০ জন আহত হন।

    শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সুমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন- “হঠাৎ করে এক যুবক এসে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষকরা বাধা দিলে তাদেরও পেটায়। বিদ্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করেছে। এতে ১৫ শিক্ষার্থী ও ৩ শিক্ষক আহত হয়েছেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

    এ ঘটনায় দুপুরে প্রধান শিক্ষক বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন,“শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত সুমন মাদকাসক্ত।”

    স্থানীয়রা জানান, সুমন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও নেশাগ্রস্ত। এর আগেও শিক্ষার্থী ও পথচারীদের উত্ত্যক্ত করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন