সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত
  • ভুল ব্যাখ্যা এড়িয়ে চলতে গণমাধ্যমকে আহ্বান জানাল বিএনপি

    ভুল ব্যাখ্যা এড়িয়ে চলতে গণমাধ্যমকে আহ্বান জানাল বিএনপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি জানিয়েছে, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে দেশের গণমাধ্যম যেন বিভ্রান্তিকর শিরোনাম বা খবর না ছাপে।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ভারতের দৈনিক ‘এই সময়’ বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করছে। বিষয়টি দেখে তিনি মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেন এবং নিউজের লিংক পাঠান। তখন মহাসচিব স্পষ্ট করে বলেন, সাক্ষাৎকারে এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি।

    শায়রুল বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা। তিনি কখনো কোনো অবান্তর মন্তব্য করেন না। কিন্তু সাক্ষাৎকারের অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করা হচ্ছে, যা ঠিক নয়।’

    এ অবস্থায় মহাসচিবের নির্দেশনা অনুযায়ী শায়রুল গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ করেন, ওই সাক্ষাৎকার থেকে কোনো অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা সংবাদ প্রকাশ না করতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন