মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবিতে মানববন্ধন

    সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার চারশত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা পুনরায় আয়োজনের দাবিতে শহরের নিউমার্কেট মোড়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ এই কর্মসূচির আয়োজন করে।

    সভায় সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান। বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলি নুর খান বাবুল, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা ডেকোরেটর মালিক সমিতির নেতা কামরুজ্জামান কামু, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী সমিতির জিল্লুর রহমান, বস্ত্র ব্যবসায়ী সমিতির মাসুম বিল্লাহ মিল্টনসহ অনেকে।

    এছাড়া সংহতি প্রকাশ করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম ফারুক, সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু, নারী উদ্যোক্তা তামান্না তাসনিম, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, স্বদেশ এনজিওর নির্বাহী পরিচালক মাধব দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, ফুচকা ও ভাজা ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, সাতক্ষীরার অন্যান্য ঐতিহ্যের মতো গুড়পুকুরের মেলাও জেলার মানুষের সংস্কৃতি ও অর্থনীতির অংশ। এই মেলা কেন্দ্র করে স্থানীয় নার্সারি, ডেকোরেটর, হস্তশিল্প, কুটির শিল্প, খাবারের দোকান ও খেলাধুলা সংশ্লিষ্ট অসংখ্য মানুষের জীবিকা জড়িয়ে আছে। অথচ আইনশৃঙ্খলার অজুহাতে দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী এই মেলা বন্ধ রাখা হয়েছে, যা জেলার মানুষের সংস্কৃতি ও অর্থনীতির ওপর আঘাত।

    বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রশাসন মেলা আয়োজনের সিদ্ধান্ত না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

    মানববন্ধনের সঞ্চালনা করেন উদীচী জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন