মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আয়োজন
  • ঘরেই বানান সহজে শসার পিকেল

    ঘরেই বানান সহজে শসার পিকেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শসার পিকেল হলো শসাকে লবণ, ভিনেগার এবং বিভিন্ন মশলার সংমিশ্রণে সংরক্ষণ করে তৈরি একটি জনপ্রিয় খাবার। এটি কেবল স্বাদ বাড়ায় না, বরং পুষ্টিগুণ ও হজমেও সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোবায়োটিক সমৃদ্ধ শসার পিকেল প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতিতে স্বাস্থ্য ও স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে আসছে। রুটিন খাবারের সঙ্গে এটি একটি ঝটপট, খাস্তা এবং টক-মিষ্টি স্বাদ যোগ করে।

    শসার পিকেল রেসিপি 

    যা লাগবে:

    • শসা পাতলা লম্বা কাটা  
    • ভিনেগার ১ কাপ  
    • গরম পানি আধা কাপ  
    • রসুন ২ কোয়া (চাপা দিয়ে ভাঙা)  
    • কাঁচা মরিচ ১টা (চিরে নেয়া)  
    • চিলি ফ্লেক্স আধা চা চামচ  
    • চিনি ১ টেবিল চামচ  
    • লবণ ১ চা চামচ  

    যেভাবে বানাবেন:

    • কাঁচের জার ভালো করে ধুয়ে শুকিয়ে নিন  
    • শসা কেটে জারে ভরে রাখুন  
    • অন্যদিকে গরম পানি, ভিনেগার, চিনি, লবণ, চিলি ফ্লেক্স, রসুন আর কাঁচা মরিচ একসাথে মিশিয়ে নিন  
    • মিশ্রণটা জারের ভেতর ঢেলে দিন যাতে শসাগুলো পুরোপুরি ডুবে যায়  
    • জারটা বন্ধ করে অন্তত ২৪ ঘণ্টা রেখে দিন  

    একদিন পর থেকেই খাওয়া যাবে, আর যত দিন যাবে শসার পিকেলের স্বাদ তত জমে উঠবে  


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন