বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল

    চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎অন্তর্বর্তী সরকার চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ আব্দুল আউয়ালকে নিয়োগ দিয়েছে। 

    আজ রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

    ‎মোহাম্মদ আব্দুল আউয়াল এর আগে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কাজে দক্ষতা ও অভিজ্ঞতার জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

    ‎একই প্রজ্ঞাপনে নরসিংদী ও নওগাঁ জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি করা হয়েছে।

    ‎তবে চট্টগ্রাম জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন ডিসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে উন্নয়ন ও জনসেবায় নতুন গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    ‎চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে গিয়ে মোহাম্মদ আব্দুল আউয়াল স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    ‎সরকার নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ডিসি পদে রদবদল করছে। এর আগে গত ২৫ আগস্ট পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন