শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

নেপালের পর্যটন খাত নতুন উদ্যমে ফিরছে

নেপালের পর্যটন খাত নতুন উদ্যমে ফিরছে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে নেপালের পর্যটন খাত। সম্প্রতি দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় ৩০টির বেশি পর্যটন কেন্দ্র ও হোটেল ক্ষতিগ্রস্ত হয়। তবে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পর্যটন খাত নতুন করে সচল হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাম্প্রতিক বিক্ষোভে ভাঙচুর ও আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পর্যটন কেন্দ্র, হোটেল এবং দোকানপাট। তবে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে দেশটির পর্যটন সংশ্লিষ্টরা। নেপাল ট্যুরিজম বোর্ড শিগগিরই বৈশ্বিক ভ্রমণ পরামর্শ জারি করবে, যেখানে দেশটির নিরাপত্তা ও প্রস্তুতির বার্তা তুলে ধরা হবে। 

হোটেল অ্যাসোসিয়েশন অব নেপালের সভাপতি জানান, পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে। যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, আশা করা যায় নেপাল শিগগিরই আগের রূপে পর্যটকদের জন্য প্রস্তুত হবে। 

চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত নেপালে এসেছেন ৩৩ হাজার ৬৩৮ বিদেশি পর্যটক। অতীতের ভূমিকম্প, বাণিজ্য অবরোধ কিংবা মহামারি মোকাবিলার অভিজ্ঞতা থেকে নেপাল পুনরুদ্ধারের পথ জানে এবং পারবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন