বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনে হত্যা: ছাত্রলীগ নেতা গ্রেফতার 

    ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনে হত্যা: ছাত্রলীগ নেতা গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলায় আত্মগোপনে থাকা মাহাবুর রহমান (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার সকালে উপজেলার পাকশিমুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার অরুয়াইল ইউনিয়ন বারপাইকা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। 

    গ্রেফতারকৃত মাহাবুর রহমান উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পদে রয়েছেন।  

    সরাইল থানা পুলিশের উপপরিদর্শক আবির আহমেদ জানান, ২০২১ সালে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলন হয়।

    সেই আন্দোলনে উপজেলার কুট্রাপাড়ায় আল আমিন নামে একজন নিহত হয়। এই ঘটনায় মামলায় ছাত্রলীগ নেতা মাহাবুর রহমান আসামী। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।

    গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন