শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু 

    সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে সেলিম ফকির (২৮) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। 

    এ ঘটনায় আহত হয়েছে ওই ট্রাকের হেলপার রাকিব (২০)।

    রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    খবর পেয়ে হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় নিয়ে যায়।

    বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, রবিবার ভোর সাড়ে ৫টায় সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় রাবিশবোঝাই একটি ট্রাক আকস্মিক দ্রুত গতিতে পেছনের দিকে চলে আসলে একইমুখী অপর একটি ৬ চাকার রডবোঝাই দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুসড়ে গিয়ে ওই ট্রাকের চালক আহত হয়ে মারা যান এবং হেলপার গুরুতর আহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন