শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, আড়াই ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট

    সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, আড়াই ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় গ্রিড স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, আড়াই ঘণ্টাব্যাপী বিদ্যুৎ বিভ্রাট

    সাতক্ষীরার সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে এ বিস্ফোরণের পর গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

    ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সৌভাগ্যজনকভাবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

    গ্রিড স্টেশনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, বিস্ফোরণের পরপরই জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মকর্তারা জরুরি তৎপরতা চালান। অবশেষে দুপুর ১টা ৩০ মিনিটে বিকল্প লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে চালু করা সম্ভব হয়।

    এদিকে গ্রিড স্টেশনটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন