শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
  • গ্রিড বিস্ফোরণে অন্ধকারে ডুবল সাতক্ষীরা

    গ্রিড বিস্ফোরণে অন্ধকারে ডুবল সাতক্ষীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিনাপোতা এলাকায় গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

    স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

    সাতক্ষীরা গ্রিড স্টেশনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণেই জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। বিদ্যুৎব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলছে এবং আশা করা হচ্ছে বিকালের মধ্যে বিদ্যুৎ পুনরায় চালু হবে।

    ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক নুরুল ইসলাম প্রাথমিকভাবে জানিয়েছেন, অতিরিক্ত গরম বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

    এদিকে, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় পুরো সাতক্ষীরায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ। একইসঙ্গে কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানেও এর প্রভাব পড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন