শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার নেতৃত্বে বাতেন বিপ্লব

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার নেতৃত্বে বাতেন বিপ্লব
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এশিয়ান টেলিভিশনের চীফ রিপোর্টার বাতেন বিপ্লব রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা’র সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

অভিনন্দন বার্তায় জানানো হয়, বাতেন বিপ্লবের নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায় এবং পেশাগত মর্যাদা রক্ষায় তাঁর আন্তরিক প্রচেষ্টা নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা প্রকাশ করেছেন সহকর্মীরা।

 

তাঁরা আরও বলেন, বাতেন বিপ্লব সবসময় সাংবাদিক সমাজের পাশে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে এসেছেন। সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিকদের স্বার্থ রক্ষায় তাঁর ভুমিকা আরও প্রসারিত হবে।

 

সবার পক্ষ থেকে দোয়া করা হয়—আল্লাহ যেন তাঁকে সুস্থতা ও শক্তি দান করেন, যাতে তিনি সংগঠন ও সাংবাদিক সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করতে পারেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন