শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • মাতামুহুরি ব্রিজ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

    মাতামুহুরি ব্রিজ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। 

    বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পথচারীরা নবজাতকটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

    খবর পেয়ে স্থানীয়রা নবজাতকটিকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

    চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন জানান, দুপুর ১টার দিকে অপরিপক্ব (৭ মাস বয়সী) একটি নবজাতক ছেলে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নবজাতকটির কোনো পরিচয় পাওয়া যায়নি। শিশুটির মরদেহ উদ্ধার করে দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

    স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক সচেতনতা বাড়ানো দরকার। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন