শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ডোমারে ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

    ডোমারে ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী ঝাড়ু মিছিল করেছে।

    আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল পাখি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি গোলাম কুদ্দুছ আইয়ুব, জামায়াত নেতা মো. সোহেল রানা, তুহিন ইসলামসহ অনেকে।

    সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি সহযোগিতা না করে উল্টো তাঁকে হুমকি দেন। এর প্রতিবাদে এলাকাবাসী ওসিকে মাদক ব্যবসায়ীদের সহযোগী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল বের করেন এবং তাঁর অপসারণ দাবি জানান।

    বক্তারা আরও অভিযোগ করেন, কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপার পক্ষ নিয়ে ওসি সাংবাদিক হিল্লোলকে হুমকি দিয়েছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ, টাকা নিয়ে মামলা রেজিস্ট্রেশন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুবিধা দেওয়ার অভিযোগও তোলা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, “সাংবাদিকের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কয়েক দিন আগে রাতে মাদক ব্যবসায়ী রুপার বাড়িতে স্থানীয়রা মব তৈরি করে আগুন লাগানোর পরিকল্পনা করছিল। তখন আমি সাংবাদিক হিল্লোলকে বলেছিলাম, এমন ঘটনায় সমস্যা হলে এর দায় তাঁকে নিতে হবে। এই কথার কারণেই তিনি লোকজন নিয়ে মিছিল করেছেন। এতে কোনো সমস্যা নেই—তাঁর কাজ তিনি করেছেন, আমি আমার কাজ করবো।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন