শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • চাঁদপুরে জব্দকৃত ১৮ লক্ষ টাকার গাঁজা পুড়িয়ে ধ্বংস

    চাঁদপুরে জব্দকৃত ১৮ লক্ষ টাকার গাঁজা পুড়িয়ে ধ্বংস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরে কোষ্টগার্ডের পৃথক অভিযানে জব্দকৃত ৬০ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের ইচলি এলাকায় কোস্টগার্ড স্টেশনে প্রেসব্রিফিংয়ে এসব তথ্যের বিষয়টি নিশ্চিত করেন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিএম তানজীমুল ইসলাম।

    তিনি আরো জানান, চলতি বছরের ৩০ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে পাঁচটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা ৩টি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়। এবং নমুনা হিসেবে ৬৫০ গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয়।

    এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবীবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন