শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত

    দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে বেপরোয়া গতির একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন (৪৯) নিহত হয়েছেন। এ সময় বাসের আরো অন্তত ১২ যাত্রী আহত হয়।  

    বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী টু কুমিল্লা মহাসড়কের নাওতলা এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হওয়ায় দাঁড়িয়ে থাকে। ওই সময় ঢাকা থেকে চৌমুহনী গ্রামী  জোনাকী পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ট্রাকটি ওভারটেক করে চলে যায়। তখন জোনাকী বাসের পিছনে থাকা একুশে পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, গুরুত্বর আহত অবস্থায় চালককে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

    বাসটি উদ্ধার করে পরবর্তীতে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন