শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের মাথা ন্যাড়া করলেন স্থানীয় বিএনপি নেতারা

    ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের মাথা ন্যাড়া করলেন স্থানীয় বিএনপি নেতারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আওলাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে প্রকাশ্যে মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। 

    সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মেঘনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী আওলাদ হোসেন ওই এলাকারই বাসিন্দা ও পেশায় রিকশাচালক। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজাদ হোসেন ও সেক্রেটারি ফারুক হোসেনের নেতৃত্বে এ শাস্তি কার্যকর করা হয়।

    স্থানীয়রা জানান, ধর্ষণচেষ্টার অভিযোগের পর গ্রাম্য শালিসের নামে মারধর করে আওলাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। অনেকেই এ ধরনের অমানবিক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানালেও নেতারা ও তাদের অনুসারীরা জোরপূর্বক এই কাজটি করেন।

    অভিযুক্ত আওলাদ হোসেন অভিযোগ করে বলেন, তিনি শিশুটির বাড়িতে পানি খেতে গিয়েছিলেন। পরে তাকে ধর্ষণের চেষ্টার অপবাদ দিয়ে অপমানজনকভাবে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। তিনি স্থানীয় বিএনপি নেতা আজাদ ও ফারুকের বিরুদ্ধে এ ঘটনার অভিযোগ করেন।

    তবে ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদ হোসেন দাবি করেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে বৈঠক বসানো হয়। সেখানে আওলাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী তাকে পুলিশে না দিয়ে মাথা ন্যাড়া করা হয়। তিনি বলেন, “এটি যদি অপরাধ হয়, তাহলে প্রশাসন যে শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব।”

    একই বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ফারুক হোসেন। তিনি বলেন, বৈঠকে অপরাধ প্রমাণিত হওয়ায় স্থানীয়দের সিদ্ধান্তে মাথা ন্যাড়া করা হয়। এককভাবে নয়, বরং সবার মতামতের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    তবে ধর্ষণচেষ্টার বিষয়ে ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

    এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, “ঘটনার বিষয়ে আমাদের জানা নেই। খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন