শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

    মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মীরসরাই উপজেলায় রোকছানা আক্তার (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জ থানার খিলমুরালি এলাকায় এই ঘটনা ঘটে।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।

    স্বামী নাজিম উদ্দীনের ( ২৭) দাবি কৃষি কাজে ব্যবহারের জন্য নিয়ে আসা বিষ পান করে আত্মহত্যা করেছে তার স্ত্রী রোকছানা।

    নিহত রোকছানার মা বিবি আয়েশা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে প্রায় সময়ই নির্যাতন করতো স্বামী আর শাশুড়ি।  বাপের বাড়ি যেতে দিতো না, সব সময় যৌতুকের  জন্য ফোন করতো। তারা যৌতুকের জন্য আমার মেয়েকে বিষ খাইয়ে হত্যা করেছে।

    খিলমুরালির এলাকার নাজিম উদ্দীনের সাথে উপজেলার কাটাছড়া ইউনিয়নের নিহত রোকছানার বিয়ে হয় ৫ বছর আগে। তাদের  আব্দুল্লাহ (৫) নামের একটি শিশু সন্তান রয়েছে। রোকছানার মৃতদেহ জোরারগঞ্জ থানা হেফাজতে নেয়া হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।‌

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন