শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রামগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু 

    রামগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগঞ্জে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে আরাফ হোসেন (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    জানা গেছে, রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের দক্ষিণ ভাটরা গ্রামের ফকির বাড়ির বাচ্চু মিয়ার ছেলে আরাফ হোসেন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে হঠাৎ করে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যায়। 

    অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২ টায় এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। 

    ভাটরা ইউপি পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বুলবুল জানান, দক্ষিণ ভাটরার ফকির বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মোঃ আরাফ হোসেন মৃগী রোগে আক্রান্ত হয়ে  পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে বলে সংবাদ পেয়েছি। হঠাৎ মৃত্যুবরণ করার কারণে  এলাকায় শোকের ছায়া বইছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন