শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে মানববন্ধন

    সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। 

    আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেজিইউজের সদস্য সচিব মনোয়ার হোসেনের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা- উপজেলাসহ সুশীল সমাজের নাগরিকরা অংশগ্রহণ করেন। 

    মানববন্ধনে কেজিইউজের যুগ্ম আহ্বাবায়ক ও প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম বলেন,‘ আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা করা হয়েছিল কিন্তু সাংবাদিকদের তারা দাবিয়ে রাখতে পারেনি। সত্য প্রকাশ করতে গিয়ে এই অন্তবর্তীকালীন সরকারের আমলেও আমাদের হত্যা পর্যন্ত হতে হয়েছে। আমরা এসব হত্যা মামলার সুষ্ঠ ও ন্যায় বিচার চাই। পাশাপাশি এই মিথ্যে মামলা প্রত্যাহার চাই।’

    কেজিইউজের যুগ্ম আহ্বাবায়ক সংক্ষিপ্ত বক্তব্যে ইনডিপেনডেন্ট ও আমারা দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মুজাহিদ বলেন,  ‘সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি। তারা কখনও হামলা ও কখনও মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। সম্প্রতি হওয়া সাংবাদিক এম হাসান ও খোরশেদ আলম সাগরের নামে হওয়া মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। আমরা সরকারের কাছে আবেদন করবো অবিলম্বে তাদের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হউক।’ 

    সমাপনী বক্তব্যে কেজিইউজের সদস্য সচিব, দৈনিক জনকণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন,‘ প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে। আর এইসব মিথ্যা মামলার অধিকাংশই করছে একটি দলের নেতাকর্মীরা। সাংবাদিক  এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে সেটিও করেছে একটি দলের কর্মী। যারা এখনও ক্ষমতার আসনে বসেনি। তারমানে অদূর ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় বসে তাহলেও তারাও সাংবাদিক হয়রানি করবে।’ 

    তিনি আরো বলেন,‘ ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা এমনটি চাই নি। যেখানে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে, নিযাতনের  করা হবে, গলা কেটে মেরে ফেলা হবে। আমরা সাংবাদিকদের সত্য প্রকাশের অধিকার চাই।’

    মানববন্ধনে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন-কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ, স্টার নিউজের জেলা প্রতিনিধি জুবাইর ইসলাম, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক কালবেলা পত্রিকার চিলমারী প্রতিনিধি আবু আল রাফিউল রাফি, দৈনিক ইনকিলাব পত্রিকার চিলমারী প্রতিনিধি ফয়সাল হক, দৈনিক আমার সংবাদ পত্রিকার রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার রাজারহাট প্রতিনিধি হামিদুল ইসলাম প্রমুখ।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন