শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রাঙ্গামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ

    রাঙ্গামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাঙ্গামাটি পার্বত্য জেলা পৌরসভা নাগরিক সেবার মান উন্নয়ন না করে এখতিয়ার বহির্ভুতভাবে বর্ধিত পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ, পৌর নাগরিক সেবা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির আয়োজনে মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি পৌরসভা গেইটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপত্বি মানববন্ধন ও নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন, ভূক্তভোগি সাহিদা বেগম, পার্টির রাঙ্গামাটি সদর উপজেলা কমিটির সভাপতি অমর চাকমা প্রমূখ। এতে সঞ্চলনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।

    নেতৃবৃন্দরা বলেন, রাঙ্গামাটি পৌর এলাকায় ডেঙ্গু- চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা করা, চুরি-ছিনতাই ও ডাকাতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া, ফুটপাত দখল মুক্ত করা, পৌর এলাকায় কাপ্তাই হ্রদ থেকে কচুরীপনা অপসারণ করা, জলাবদ্ধতা ও রাঙামাটি শহরে যানজট নিরসন করা, জন্মনিবন্ধণ ও নাগরিক সনদ করতে হয়রানী বন্ধ করা, মব সন্ত্রাস কঠোরভাবে বন্ধ করা, নিত্যপণ্যের দাম কমাতে হবে ও টিসিবিতে ফ্যামেলী কার্ডের সংখ্যা বাড়াতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন