শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • পেটের মধ্যে ইয়াবা নিয়ে পাচারকালে যুবক আটক

    পেটের মধ্যে ইয়াবা নিয়ে পাচারকালে যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফে ‘পেটের ভিতরে’ অভিনব ও ঝুঁকিপূর্ণভাবে পাচারকালে দুই হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

    আটক মো. জাহিদুল্লাহ (১৯) টেকনাফ উপজেলার লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আব্দুর রহমানের ছেলে।

    লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ‘সোমবার বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে এক ব্যক্তি মাদকের একটি চালান নিয়ে পালকী বাস কাউন্টারের দিকে যাচ্ছিলেন। খবরটির গোয়েন্দা তথ্য পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। এতে হাসপাতালের সামনে একটি অটোরিকশার চলাচল সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী বিজিবির সদস্যদের দেখতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

    তিনি বলেন, আটক জাহিদুল্লাহকে জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংলগ্নতা ও আচরণে সন্দেহজনক মনে হয় বিজিবির। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পেটে ভিতরে ইয়াবা বহনের সত্যতা স্বীকার করেন তিনি।

    বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, আটক ব্যক্তির পেটের ভিতরে ইয়াবা থাকার তথ্যটি নিশ্চিত হতে স্থানীয় একটি প্যাথলজি সেন্টারে শারীরিক পরীক্ষা করা হয়। এতে এক্সরে করে ভেতরে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে বিশেষ কায়দায় তার পেটের ভিতর থেকে ৪০টি ছোট ছোট পোটলা বের করা হয়। পোটলাগুলো খুলে পাওয়া যায় দুই হাজার ইয়াবা।

    আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল আশিকুর রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন