শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক

    টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। টেকনাফ সদর ইউপিস্থ ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাদেরকে  আটক করা হয়। 

    গ্রেফতার হলেন- কুতু পালং, ক্যাম্প এ/১ ক্যাম্পের রোহিঙ্গা ইসমত আরা (২৪), টেকনাফের আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬)।  

    র‌্যাব-১৫ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ৭ নং ওয়ার্ডের ছোট হাবিবপাড়া এলাকায় হাসিনার মায়ের ঘরে অভিযান চালায়।

    এসময় ইসমত আরা, মো. আবদুর রহিম ও শামীনারা বেগম নামে তিনজন মাদক কারবারীকে এক লাখ সত্তর হাজার পিস ইয়াবা, ১টি স্মার্টফোন ও ২টি বাটন ফোনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালীন ধৃত আসামিদের সহযোগী আসামি মো. হাসান (২৪) দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন