শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
  • ১৫ বাংলাদেশীকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির হাতে হস্তান্তর 

    ১৫ বাংলাদেশীকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির হাতে হস্তান্তর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতে আটক ১৫ বাংলাদেশীকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে হন্তান্তর করেছে বিএসএফ। 

    সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তলুইগাছা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। পরে তাদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করে বিজিবি।

    এসব বাংলাদেশী নাগরিকরা সাতক্ষীরা সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বাসিন্দা। এদের মধ্যে আটজন পুরুষ, দুইজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, ভারতের হাকিমপুর সীমান্তে এসব বাংলাদেশীরা বিএসএফের হাতে আটক হন। পরবর্তীতে ভারতীয় বিএসএফের আমুদিয়া কোম্পানী কমান্ডার বিকাশ কুমার সাতক্ষীরার তলুইগাছা কোম্পানী কমান্ডার আবুল কাশেমের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশীদের হন্তান্তর করে। 

    বিজিবি তাদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করেছে। পরিচয় যাচাই বাছাই করে তাদের পরিবারের নিকট হন্তান্তর করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন