শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • মহেশখালীতে পুলিশের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

    মহেশখালীতে পুলিশের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের মহেশখালীতে পুলিশের উপর সশস্ত্র হামলার ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামী এবং একাধিক মামলার পলাতক সন্ত্রাসী আবু সৈয়দ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি।

    মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন এই তথ্য জানান।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে বান্দরবানের লামা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে আবু সৈয়দকে গ্রেফতার করে মহেশখালী থানা পুলিশ। সে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুসখালী এলাকার বাসিন্দা।

    গত ১১ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে মহেশখালী থানার এএসআই সেলিম মিয়া ও তার সঙ্গীয় দুই কনস্টেবল রাতের টহলে থাকা অবস্থায় আফজলিয়া পাড়া এলাকায় পৌঁছালে আবু সৈয়দের নেতৃত্বে ২০-২৫ জনের একদল সশস্ত্র ডাকাত পুলিশ টহল দলের উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

    এই ঘটনায় মহেশখালী থানায় মামলা (নং-২০, তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫) রুজু করা হয়। ইতোমধ্যে এ মামলায় আটজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আবু সৈয়দকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারের পর আবু সৈয়দ তার নিজ বসতবাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে। পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে মহেশখালীর ইউনুসখালী এলাকায় অভিযান চালিয়ে তার দেখানো জায়গা থেকে উদ্ধার করে ০১টি দেশীয় একনালা বন্দুক,০২টি এলজি,০৩টি তাজা কার্তুজ।

    পুলিশের তথ্য অনুযায়ী, আবু সৈয়দের বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। 

    পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন