শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
  • কয়রায় বিপুল হরিণের মাংস ও শিকারের ফাঁদ উদ্ধার

    কয়রায় বিপুল হরিণের মাংস ও শিকারের ফাঁদ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনার কয়রায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস, একটি হরিণের মাথা ও শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। এ সময় আংটিয়ারা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান নামে এক শিকারিকে আটক করা হয়।

    কোস্টগার্ড সূত্র জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট আংটিয়ারা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।

    অভিযুক্ত মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হরিণ শিকার ও মাংস পাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। আটক ব্যক্তিকে জব্দকৃত মাংস ও মালামালসহ কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

    কোস্টগার্ড কর্মকর্তারা বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার আইন অনুযায়ী গুরুতর অপরাধ। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

    স্থানীয়দের অভিযোগ, কয়েকজন অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বনাঞ্চলে হরিণ শিকার করে মাংস বিক্রির চেষ্টা করছে। এতে প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে। তাঁরা এ ধরনের অভিযান বাড়ানোর দাবি জানিয়েছেন।

    বিশেষজ্ঞদের মতে, বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগ আরও জোরদার করতে হবে। নিয়মিত টহল ও নজরদারি বাড়ালে সুন্দরবনের প্রাণবৈচিত্র্য সংরক্ষণ সম্ভব হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন