শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • নীলফামারীতে বাইপাস সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন

    নীলফামারীতে বাইপাস সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে আধুনিক ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে জেলা ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৪৭৬)।

    আজ সোমবার দুপুরে (১৫সেপ্টেম্বর) নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।

    জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান কোকো, মোফাখখারুল ইসলাম চিনু ও কামরুজ্জামান বাবু বক্তব্য দেন মানববন্ধনে।

    এতে জানানো হয় নীলফামারী মহকুমা থেকে জেলায় উন্নিত হলেও অদ্যাবধি ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়নি। এছাড়া শহরকে যানজট মুক্ত করণে ২৫বছর আগে বাইপাস সড়ক নির্মাণ করা হলেও সেটি আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে।

    জেলা ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান জানান, নীলফামারীতে ব্যক্তি মালিকানায় তিন’শরও বেশি ট্রাক রয়েছে। এসব ট্রাক রাখার জন্য নির্ধারিত কোন জায়গা না থাকায় যত্রতত্র রাখা হয়। এরফলে নিরাপত্তাহীনতায় ভুগেন চালকরা। দুরদুরান্ত থেকে আসা মালবাহী ট্রাক চালকরাও পড়েন এই বিড়ম্বনায়।

    জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান কোকো বলেন, নীলফামারী এখন ব্যস্ত শহরে পরিনত হয়েছে। বেড়েছে যানবাহন, বেড়েছে মানুষ। পরিকল্পনা মাফিক উন্নয়ন না হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শহরবাসীকে।

    তিনি বলেন, আমরা প্রশাসনের কাছে আহবান জানাবো, শহরে শৃঙ্খলা ফেরানো, ট্রাক টার্মিনাল এবং নিরাপদ বাইপাস সড়ক নির্মাণ করে পরিকল্পিত নগরায়ন যাতে করা হয়।জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ট্রাক মালিকরা কর্মসূচিতে অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন