শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
  • মনিরামপুর-নওয়াপাড়া সড়কের বেহাল দশা

    মনিরামপুর-নওয়াপাড়া সড়কের বেহাল দশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় আঞ্চলিক মহাসড়কের অবস্থা বেহাল দশা হয়ে পড়েছে। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে স্কুল কলেজ পড়া শিক্ষার্থীদের। বেহাল সড়ক দিয়ে যাতায়াতে প্রতিনিয়ত চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এ এলাকার চালক ও যাত্রীরা। খানাখন্দে ভরপুর এ সড়কটি যাত্রী ও চালকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে পড়েছে। বর্ষা কাল শুরু হতেই হোগলাডাঙ্গা দাসপাড়া হইতে হাজিরহাট বাজার পর্যন্ত ধাপে ধাপে রয়েছে ছোট বড় গর্ত। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীগন ও যানবাহন।

    এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাফেরা সহ শতশত যানবাহন যাতায়াত করে।পিচ উঠে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।

    রাস্তা দিয়ে প্রতিনিয়তই আসা-যাওয়া করছে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে রিকশা ও অটোরিকশার যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন, তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

    বিশেষ করে রাতে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। 

    সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির কোথাও পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় এ রাস্তা দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের। রাতে এ সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানালেন একাধিক অটোচালক। 

    অটোচালক ঠাকুর দাস মল্লিক বলেন, এই সড়কে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি।

    ভাঙা রাস্তার কারণে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়। অটো থেকে যাত্রীদের নামিয় ‌রাস্তা পার হতে হয়।পেটের দায়ে গাড়ি নিয়ে বের হতে হয়। ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালাতে মন চায়না কিন্তু নিরুপায় হয়ে আমাদেরকে গাড়ি চালাতে হচ্ছে। ভাঙ্গাচোরা রাস্তায় গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে।বড় বড় ঝাঁকুনিতে দুই একদিন পরপর গাড়ীর এই সমস্যা সেই সমস্যা দেখা দেয়।

    পথচারী মোঃ রেজাউল করিম বলেন, গ্রাম, হতে যশোর শহরে যেতে এ রাস্তা দিয়ে যেতে হয় অনেক কষ্ট পোহাতে হয়। হাঁটতে গেলেই হোঁচট খেতে হয়। এ রাস্তাটি  অতিদ্রুত মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা।

    এ বিষয়ে মনিরামপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) ফয়সাল আহমেদ দৈনিক নতুন কাগজ পত্রিকাকে বলেন, রাস্তাটি অনেক খারাপ অবস্থা।স্কিমের প্রকল্পের বরাদ্দ এখনো পাইনি অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে।আশা করি এ বছরেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন