মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আয়োজন
  • বাড়িতেই বানান সুস্বাদু বাটার পনির 

    বাড়িতেই বানান সুস্বাদু বাটার পনির 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পনিরের সঙ্গে মানুষের পরিচিতি প্রায় আট হাজার বছর আগে থেকে। এই দীর্ঘ সময়ে মানুষ পনির দিয়ে তৈরি করেছে বিভিন্ন রকমের পদ। তবে আমাদের উপমহাদেশে বাটার পনিরের বিশেষ কদর আছে। এই পদটি রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে খেতে বিশেষভাবে জনপ্রিয়। বাটার পনির যেমন সুস্বাদু তেমনি রান্নাও করা সহজ।

    আসুন জেনে নেওয়া যাক বাড়িতে বাটার পনির তৈরি করবেন যেভাবে -
    উপকরণ
    ১. পনির (কিউব করে কাটা) ১ কাপ
    ২. টমেটো ২টি
    ৩. কাজু বাদাম ৭টি
    ৪. ফ্রেশ ক্রিম ৩ টেবিল চামচ
    ৫. পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ
    ৬. আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ
    ৭. মরিচের গুঁড়া ১ চা চামচ
    ৮. গরম মসলার গুঁড়া আধা চা চামচ
    ৯. বাটার ৪ টেবিল চামচ
    ১০. তেল ২ টেবিল চামচ
    ১১. এলাচ গুঁড়া আধা চামচ
    ১২. লবণ স্বাদমতো
    ১৩. চিনি আধা চা চামচ
    ১৫. পানি পরিমাণমতো

    প্রস্তুত প্রণালি
    প্রথমে প্যানে অল্প তেল দিয়ে কিউব করে কাটা পনিরগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। এবার আরেকটি প্যানে তেল গরম করে টমেটো, কাজু বাদাম ও পেঁয়াজ কুচি দিয়ে ৫ মিনিট ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিন।

    কড়াইতে বাটার দিয়ে আদা ও রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, এলাচ গুঁড়া ও লবণ দিয়ে কয়েক মিনিট ভালোমতো নেড়ে ব্লেন্ড করে রাখা টমেটোর পেস্ট দিয়ে কষিয়ে নিন। মসলা কষানোর পর পানি দিয়ে অল্প আঁচে ১৫ মিনিট রান্না করুন। এবার ভেজে রাখা পনির দিয়ে গরম মসলা গুঁড়া ও চিনি দিয়ে আরও ২ মিনিট রান্না করুন। নামানোর আগে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন