মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

শ্যামনগরে রনী খাতুনের বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

শ্যামনগরে রনী খাতুনের বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে ১৪ ই সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় শ্যামনগর  উপজেলার পরিষদ চত্বরে শ্যামনগর  উপজেলার  সর্বস্তরের জনগন এ  মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে উপস্থিতিদের দাবী, শ্যামনগর উপজেলার উন্নয়নে  উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মোছাঃ রনী খাতুন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটি সকলের অন্তর জয় করেছে এটা ছাড়া শ্যামনগরের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, শ্যামনগর উপজেলার উন্নয়নে ইউএনও মোছাঃ রনী খাতুনকে পুনারায় পেতে উপজেলাবাসী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন  শ্যামনগর ঈশ্বরীপুর ইউ পি সাবেক চেয়ারম্যান সাকেদুর রহমান সাদেম  আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান  হোসেন আলী, রমজাননগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু, প্রভাষক আব্দুল ওহাব,মুন্সিগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদল নেতা রস্তম আলী  সহ অন্যান্যরা। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ কলেজের সাবেক প্রিন্সিপাল বিদুশ্রবা মন্ডল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিও ইয়ুথ টিমের অন্যতম স্বেচ্ছাসেবক  হাফিজুর রহমান হাফিজ।  


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন