শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • কক্সবাজার ডিসি গোল্ডকাপে ভাঙচুর, আসামি এক হাজার 

    কক্সবাজার ডিসি গোল্ডকাপে ভাঙচুর, আসামি এক হাজার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারে  ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে  কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং টিকিট কেলেংকারীর ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে কক্সবাজার সদর মডেল থানায়। মামলায় দু'জনের নাম উল্লেখ করে প্রায় ১ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

    এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন৷ তিনি জানান, খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ও টিকিট কেলেংকারীর ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

    মামলায় টিকিটের ইজারাদার ইব্রাহিম বাবু ও শাফায়াত হোসাইন মুন্নার নাম উল্লেখ করে ৫০০/৭০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়। 

    অপরদিকে, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় আরেকটি মামলা দায়ের করে পুলিশ। মামলায় ৩০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান। 

    এর আগে, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন। এ সময় জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইফুদ্দিন শাহিন উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, গণপূর্তকে দায়িত্ব দেয়া হয়েছে গতকালের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ দিতে। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে খুব সুনামের সাথে বেশকিছু ম্যাচ সমাপ্ত হয়েছে। কখনও এ ধরনের ঘটনা ঘটেনি।

    পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন জানান, লক্ষাধিক লোকের সমাগম হয়েছে খেলায়। হঠাৎ এমন একটি ঘটনা সামাল দিতে তৎক্ষনাৎ প্রস্তুত ছিলোনা পুলিশ । পুলিশের পাশাপাশি র‍্যাব ও আনসার সদস্যরা ছিলেন। এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এতকিছুর পরও আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে ঘটনা সামাল দেয়ার চেষ্টা করেছে। এ ঘটনায় উস্কািদাতা, সুবিধাবাদীদের ভিডিও ফুটেজ সনাক্ত করে সকলকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি টিকিট কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। 

    পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন আরও জানান, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত শেষে জানা যাবে কারা এ ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে। ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম শুরু হয়েছে।

    গত শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উশৃংখল দর্শকদের তাণ্ডবে পণ্ড হয়ে যায় । এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় ও গ্যালারীতে ব্যাপক ভাংচুর ও তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও সাংবাদিকসহ অর্ধশত লোকজন আহত হন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন