শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ এআই প্রশিক্ষণে সরাসরি ইন্টারনেট ব্যবহার বন্ধ করছে ওপেনএআই ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪টি বই গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা: মার্কিন দূতাবাস সাইফকে ‘কুল স্বামী’ বললেন কারিনা, জবাবে যা বললেন অভিনেতা এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার প্রথম ফুটবলার হিসেবে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতলেন মেসি বাস, ট্রেন, লঞ্চ ও বিমানে নামাজ পড়ার নিয়ম, যা জানা জরুরি
  • প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২২১ কোটি টাকা

    প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২২১ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সব সূচক উত্থান দেখাচ্ছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২২১ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজারের ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫৯ পয়েন্টে উঠেছে।

    প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৯টির। বিপরীতে কমেছে ৮৫টির। আর ৮৬টির দর অপরিবর্তিত ছিল।

    বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২২১ কোটি ১১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এ সময় পর্যন্ত ২১০ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

    রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে শাইনপুকুর সিরামিক লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন