শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ৬০০ নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ 

    ৬০০ নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ ও প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠান কার্যালয়ে ৬০০ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়। তাদের মধ্যে একাদশ শ্রেণিতে সাড়ে ৫০০ ও ডিপ্লোমা ১ম পর্বে ৫০ জন শিক্ষার্থী রয়েছেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রিন্সিপাল কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যাপক কাজী সায়মা বিনতে ফারুকী।

    এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু, কাজী হাসানুজ্জামান-অজিউল্যাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা ফারুক হোসাইন প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন