শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী

    লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে ১৯ জন গুণী শিল্পীকে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

    বিভিন্ন বিষয়ে নৈপুণ্য অর্জনকারী শিল্পীদেরকে এ সম্মাননা দেওয়া হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক প্রমুখ।

    আয়োজকরা জানান, জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে গুণী শিল্পীদেরকে এ সম্মাননা দেওয়া হয়। এদের মধ্যে কণ্ঠসংগীত, নাট্যকলা, আবৃত্তি, যন্ত্রসংগীত, লোকসংস্কৃতি, যাত্রাশিল্প ও চারুকলা বিষয়ে অবদান রাখা শিল্পীরা রয়েছেন। অনুষ্ঠানের শুরুতে শিল্পীদের ফুল দিয়ে বরণ করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “শিল্পীদেরকে তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা একটি বড় ধরনের অপরাধ। আমরা এই অপরাধের দায়ভার নিতে চাই না। তাই চাই, প্রতি বছর নিয়মিতভাবে গুণী শিল্পীরা যেন শিল্পকলা একাডেমি সম্মাননা পান।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন