মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি সুজন, সাধারণ সম্পাদক আকরাম 

মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি সুজন, সাধারণ সম্পাদক আকরাম 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক টেলিগ্রামের সম্পাদক শহীদুল ইসলাম সুজন, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক মোঃ আকরাম হোসেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সম্পাদক পরিষদের এক জরুরি সভায় ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল (সাপ্তাহিক সময়’র সংবাদ), যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সুজন হোসেন (সাপ্তাহিক তারুণ্যের কথা), কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন বাবুল (সাপ্তাহিক আবাবিল), সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু), দপ্তর সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন মিলন (দৈনিক বাংলাদেশ নিশান), প্রচার সম্পাদক এফএম ফজলুল হক (দৈনিক পৃথিবী প্রতিদিন), কার্যকরী সদস্যরা হলেন অ্যাডভোকেট আমিনুল হক আকবর (দৈনিক আল আযান), গোলাম ছারোয়ার ছানু (সাপ্তাহিক মানিকগঞ্জ), আশরাফুল আলম লিটন (সাপ্তাহিক সবখবর), আব্দুল আলীম (দৈনিক শীর্ষ বার্তা) এবং কহিনুর ইসলাম রাব্বি (সাপ্তাহিক সংবাদ জমিন)।

কমিটির সাধারণ সদস্যরা হলেন শহীদুল ইসলাম (দৈনিক মানিকগঞ্জের কাগজ), মোঃ আনোয়ারুল হক (দৈনিক বাংলাদেশ মধ্যাঞ্চল), বাবুল আক্তার মঞ্জু (দৈনিক নিউজ), আমির হামজা (সাপ্তাহিক মানিকগঞ্জের খবর) এবং আনিসুর রহমান বুলবুল (সাপ্তাহিক সাতদিনের মানিকগঞ্জ)।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন