শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায়
  • সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে নিপীড়নের অভিযোগে তিন কিশোর আটক

    সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে নিপীড়নের অভিযোগে তিন কিশোর আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

    শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় একই এলাকার তিন কিশোর খেলার কথা বলে তাকে ডেকে নেয় এবং একটি ঘরে নিয়ে গিয়ে নিপীড়ন করে। কিছুক্ষণ পর পাশের বাড়ি থেকে মেয়ের কান্নার শব্দ শুনে তিনি ছুটে যান। ঘরে প্রবেশ করলে তিন কিশোর পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে তিনি মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

    কালীগঞ্জ থানা পুলিশ শিশুটিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তিন কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। যৌন নিপীড়নের কারণে তার রক্তক্ষরণ হচ্ছে এবং সে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

    শিশুটির মা অভিযোগ করে বলেন, যারা তার মেয়ের ওপর এমন নিষ্ঠুর নির্যাতন করেছে, তাদের হয়ে স্থানীয় প্রভাবশালীরা চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। বর্তমানে তিনি অসহায়ভাবে ন্যায়বিচারের প্রতীক্ষায় আছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন