শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি
  • ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব: প্রেস সচিব

    ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব: প্রেস সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানও প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে। আশা করছি, ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

    শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরায় ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

    শফিকুল আলম বলেন, ‘বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। ১৭ বছর ধরে যারা ভোট দিতে পারেননি তারা এবং নতুন প্রজন্ম উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে যাবে। নিজের মত প্রকাশ করবেন।’

    তিনি বলেন, ‘জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত রয়েছে ও সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং সেটা দৃশ্যমান।’

    প্রেস সচিব বলেন, ‘ডাকসু নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন