চুল পড়া বন্ধের ঘরোয়া উপায়

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
চুল পড়া কমছে না? চুল পাতলা হয়ে যাচ্ছে?চুলের স্বাস্থ্য আমাদের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কিন্তু অনেকেই বিভিন্ন কারণে চুল পড়া বা চুল পাতলা হওয়ার সমস্যায় ভুগছেন। খাবারের অভাব, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ বা পরিবেশগত প্রভাব—সবই চুলের ঘনত্ব ও স্বাস্থ্যে প্রভাব ফেলে। যদি চুল পড়া কমতে না চায় বা চুল পাতলা হয়ে যায়, তবে সময়মতো সচেতনতা এবং সঠিক যত্ন গ্রহণ করা খুব জরুরি।
সমাধান আছে প্রকৃতিতেই “রাসায়নিক নয়, প্রকৃতির যত্নেই ফিরে আসুক চুলের জৌলুস “ঘন,কালো লম্বা ও উজ্জ্বল চুলের জন্য ৬ প্রাকৃতিক উপাদান”
- মেথী ➝ চুল পড়া রোধ করে, নতুন চুল গজায়।
- কালোজিরা ➝ চুল ঘন ও মজবুত করে, অকালপক্কতা কমায়।
- হলুদ ➝ খুশকি ও ইনফেকশন দূর করে।
- অ্যালোভেরা ➝ প্রাকৃতিক কন্ডিশনার, চুল মসৃণ ও উজ্জ্বল করে।
- পেঁয়াজ ➝ রক্ত সঞ্চালন বাড়িয়ে দ্রুত চুল লম্বা করে।
- আমলকি ➝ ভিটামিন সি চুলে প্রাণ ফিরিয়ে আনে।
সব উপকরন একগ্লাস পানিতে সেদ্ধ করে ব্লেন্ড করে চুলে ১ ঘন্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন সপ্তাহে ২ দিন
নিয়মিত ব্যবহার করলে –
- চুল পড়া কমবে নতুন চুল গজাবে
- চুল ঘন ও লম্বা সিল্কি হবে
- প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসবে
- প্রকৃতির যত্নই সবচেয়ে নিরাপদ যত্ন।
আজ থেকেই ব্যবহার শুরু করুন,আর ফিরে পান সুস্থ-ঝলমলে চুল।
দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন