শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ এআই প্রশিক্ষণে সরাসরি ইন্টারনেট ব্যবহার বন্ধ করছে ওপেনএআই ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪টি বই গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা: মার্কিন দূতাবাস সাইফকে ‘কুল স্বামী’ বললেন কারিনা, জবাবে যা বললেন অভিনেতা এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার প্রথম ফুটবলার হিসেবে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতলেন মেসি বাস, ট্রেন, লঞ্চ ও বিমানে নামাজ পড়ার নিয়ম, যা জানা জরুরি
  • ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ২১০ কোটি

    ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ২১০ কোটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ও শরিয়াহ কোম্পানিগুলোর সূচক সামান্য বাড়লেও বাছাই করা ৩০ কোম্পানির সূচকে নিম্নমুখী ধারা দেখা গেছে। এসময় পর্যন্ত ডিএসই লেনদেনেও ধীরগতি দেখা গেছে।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজারের ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে। তবে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় সামান্য কমে ২ হাজার ১৩০ পয়েন্টে নেমেছে।

    প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫২টির। বিপরীতে কমেছে ১৩৪টির। আর ১০১টির দর অপরিবর্তিত ছিল।

    আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২১০ কোটি ২২ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বুধবার এ সময় পর্যন্ত ২৯৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে আজ প্রথম ঘণ্টায় লেনদেন কমেছে ৮৭ কোটি ৭২ লাখ টাকা।

    বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন