শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রায়পুরে বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার

    রায়পুরে বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর রায়পুর পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

    রায়পুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ই আলম স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

    দলের পাঠানো চিঠিতে হুমায়ুন কবিরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়। 

    এতে বলা হয়, হুমায়ুনের বিরুদ্ধে সোমবার দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। এটি দলের শৃঙ্খলা পরিপন্থী এবং কোনোভাবেই কাম্য নয়। এর আলোকে হুমায়ুন কবিরকে দল থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে হুমায়ুন কবির অটোরিকশা স্ট্যান্ডে টোল সংগ্রহকারীর কাছে চাঁদা চাইতে গেলে কিছু চালক-শ্রমিক তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে চালকেরা হুমায়ুনকে মারধর করেন। এ সময় ধাওয়া খেয়ে পালিয়ে যান তিনি। অটোরিকশাচালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চালক-মালিকদের কাছ থেকে বিএনপির আরেক নেতাসহ চাঁদা তুলে আসছেন হুমায়ুন কবির।

    চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে হুমায়ুন কবিরকে একাধিকবার ফোন করা হয়। তাঁর মুঠোফোনে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে একটি সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘আমি কোনো টাকা নিইনি। চালকদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা আমার ওপর হামলা করেন। পরে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।’

    জানতে চাইলে রায়পুর পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি এবিএম জিলানী বলেছেন, “রায়পুর পৌরসভায় কোনো ধরনের চাঁদাবাজির স্থান হবে না। যার বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

    রায়পুর-রামগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি জামিলুল হক জানান, “চাঁদাবাজির বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে। যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন