শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • উখিয়ায় ২লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার 

    উখিয়ায় ২লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বালুখালী সীমান্ত থেকে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে এসময় কাউকেই আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

    উখিয়া ৬৪-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। 

    বিজিবির পক্ষ থেকে জানানো হয়- মঙ্গলবার রাত ৮টার দিকে বালুখালী বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে রাত ৯টা ৩০ মিনিটের দিকে মিয়ানমার দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে এগিয়ে আসে।

    এসময় বিজিবির চাপের মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

    পরবর্তীতে তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে নীল রঙের বায়ুরোধী ২৮ কাটে মোট ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

    এ ঘটনায় রাতভর এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও চিহ্নিত চোরাকারবারিদের কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন