মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জেলা জজের অপর্কমের প্রতিবাদে ঢাকায় সাংবাদিকদের মানববন্ধন

জেলা জজের অপর্কমের প্রতিবাদে ঢাকায় সাংবাদিকদের মানববন্ধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সংবাদকর্মীর প্রধান দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা, যাতে সাধারণ মানুষ ঘটনার আদ্যোপান্ত জানতে পারে। 

কিন্তু সম্প্রতি ভোলা জেলা জজ মো. মাহমুদুর রহমানের কর্মকাণ্ড সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি একজন ব্যস্ত ও নিষ্ঠাবান সাংবাদিকের কাজে অযাচিত হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ উঠেছে। 
সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতায় বাধা সৃষ্টি করে কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে বলেও জানা যায়।

প্রকাশিত' ভোলা কোর্টের বিচারক ও আইনজীবীদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন' 'ভোলা জেলার জজ মাহমুদুর রহমান এর অনিয়ম ও দূর্নীতি ' সংবাদের সত্যতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি জেলা আদালতে সাংবাদিকের বিরুদ্ধে বিত্তহীন মামলা দায়ের করা হয়েছে, যা ক্ষমতার অপব্যবহার হিসেবে সমালোচিত হচ্ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের পদক্ষেপ প্রকৃত তথ্য আড়াল এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড রক্ষার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। সম্প্রতি একাধিক সংবাদপত্রে ভোলার জজ এ এইচ এম মাহমদুর রহমানের দুর্নীতির খবর প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের সূত্র ধরে ভোলার আদালতে প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে  মামলা করার প্রতিবাদে আজ( ১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

তাদের অভিযোগ, প্রতিবেদক সাগর চৌধুরী বিরুদ্ধে মামলা সম্পূর্ণ হয়রানিমূলক। দুর্নীতি এবং নিজের অপকর্ম প্রকাশিত হওয়ার আইনকে সর্বোচ্চ পর্যায় থেকে বিতর্কিত করছে জজ মাহমুদুর রহমান। 

উপস্থিত ভক্তরা বলেন, সংবাদে অসত্য তথ্য থাকলে মানহানির মামলা করা যেত। কিন্তু সাজানো চাঁদাবাজির মামলা দিয়ে প্রতিবেদককে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। 

সাংবাদিক সমাজ মনে করেন, একজন জেলা জজের নির্দেশে এ ধরনের মামলা হওয়া জাতির জন্য লজ্জাজনক। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন নুরুল হোসেন কাইয়ুম, রাজু আহমেদ, হাফিজুর রহমান শফিক, জিয়াউর রহমান, বিপ্লব সিকদার, জেসমিন জুই, আনিছুর রহমান মোল্লা, কাজী টিটু, কবির হোসেন এবং আহত জুলাই যোদ্ধা আমিরুল ইসলাম ইমন।


সভায় সভাপতিত্ব করেন দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক মোহাম্মদ মাসুদ। সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুল ইসলাম।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন