বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ৩০০ কোটির নিচে

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ৩০০ কোটির নিচে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১০ সেপ্টেম্বর) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। বেলা ১১টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর বেশিরভাগেরই দরপতন হয়েছে এবং লেনদেনের গতি ধীর রয়েছে। এ সময়ে মোট লেনদেন হয়েছে ২৯৭ কোটি ৯৪ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রধান পুঁজিবাজারের ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস সামান্য কমে এক হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ২ হাজার ৪৫ পয়েন্টে নেমেছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩০টির। বিপরীতে কমেছে ১৮২টির। আর ৭৭টির দর অপরিবর্তিত ছিল।

আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২৯৭ কোটি ৯৪ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। মঙ্গলবার এ সময় পর্যন্ত ৩৪৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে আজ প্রথম ঘণ্টায় লেনদেন কমেছে ৫০ কোটি ৮৩ লাখ টাকা।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ১৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন